Posts

Showing posts from June, 2023

কোরবানির উপহার

Image
 নতুন শ্বশুর বাড়িতে কোরবানির উপহার     ছেলের বাড়িতে মানে মেয়ের শ্বশুর বাড়িতে গরু,ছাগল উপহার হিসেবে দেওয়া চট্টগ্রামে এর একটি বাজে রীতি রেওয়াজ যা চট্টগ্রাম এর মানুষের কাছে খুবই গর্বের বিষয়।  এই গরু ছাগল উপহার এর ভিত্তি কি?  পরিস্কার নির্দেশনা হলো, যাদের সামর্থ্য আছে কুরবানি একমাত্র তাদের জন্যই প্রযোজ্য। আর যাদের সামর্থ্য নেই, তাদের কুরবানি করা জরুরি নয়। তাই এই উপহার দেওয়া না দেয়ায় কিছু আসে যায় না। অন্যের উপহারে কারো উপর ওয়াজিব হওয়া কুরবানি গ্রহণযোগ্য হবে না। এটা অনেকটা সামর্থ্য থাকা সত্ত্বেও সরকারি খয়রাতে হজ করার মতো। যার গরু ছাগল কেনার সামর্থ্য নেই সে হাঁস মুরগী খেতে পারে। নইলে বাজার হতে খোলা মাংস কিনতে পারে। অথবা যারা কুরবানি করেছে তাদের কাছ থেকে উপহার বা হক হিসেবে নিতে পারে। শ্বশুরবাড়ির টাকায় কেন পায়ের উপর পা তুলে আয়েশ করে পরোটা মাংস চিবাতে হবে? এটাও এক ধরনের যৌতুক, এবং ইসলামী কালচারে বর্জনীয়। আমরা বাঙালি মুসলিমরা সত্যিকার ইসলাম চর্চা হতে বহু বহু দূরে। মেয়ের ফ্যামিলি হতে যত কিছু ফ্রি পাওয়া যায় ততই আমাদের দাঁতের পাটি চওড়া হতে থাকে। ফ্রি পেতে কে না ভালবাসে। চট্টগ...

মেয়ের সুখ কেনা যায় চট্টগ্রামের কলুষিত সমাজে

Image
মেয়ের শ্বশুর বাড়ির সুখ মেয়ের সুখ কিনে দিতে চায়।পরিবার মনে করে   মেয়ের  শ্বশুর বাড়িতে গ্রীষ্মের দিনে আম,কাঠাল,আনারস  যাবতীয় ফল মুল দিয়ে ভরিয়ে দিলে মেয়ের সুখ কিনে ফেলে। এতে বুঝেনা সেই মেয়েদেরকে  নিচে নামিয়ে দেয়। ছেলেদের বাড়িতে মনে করে মেয়েদের বাপের  বাড়ির থেকে পাওয়া সব কিছুই ছেলের বাড়ির অধিকার।  গর্ব করে বলে অমুকের বাড়িতে এতটা, এতগুলো  দিয়েছে!আর মেয়েদের কথা বলি, খুবই বুক ফুলিয়ে  বলে আমার বাপের বাড়ি থেকে এত এত দিয়েছে।কি গর্ব করে তখন ভাবি কিরে ভাই শ্বশুর বাড়ি কি ফকির নাকি আরেক জনের থেকে জিনিস খোঁজে খেতে হচ্ছে?আবার নিজেতো খাচ্ছে আত্বীয় স্বজন কেও খাওয়াচ্ছেন ! ? কি আনন্দ নাকে মুখে হাসির রেখা কি চমৎকার! অপর দিকে বাপের বাড়িতে গিয়ে শ্বশুর বাড়ির মানুষ  গুলো কে গালি দেয়।তখন ভাবি ভাই এত লুকোচুরির দরকার কি?   বাবা মা মেয়ে জন্ম দিয়ে কি পাপ করেছে? আর  তখনই সেই মেয়ের হিতাহিত জ্ঞানের কথা চিন্তা করি। মেয়ে গুলো নিজেদেরকে কতটা সংস্থার পাত্রী বানিয়ে  ফেলে।  আবার ছেলের বাড়ির মানুষ গুলো নিজের  বাড়ির মেয়ের বেলায় কত কি বলে!  অন্যের ব...