মেয়ের সুখ কেনা যায় চট্টগ্রামের কলুষিত সমাজে

মেয়ের শ্বশুর বাড়ির সুখ


মেয়ের সুখ কিনে দিতে চায়।পরিবার মনে করে   মেয়ের

 শ্বশুর বাড়িতে গ্রীষ্মের দিনে আম,কাঠাল,আনারস

 যাবতীয় ফল মুল দিয়ে ভরিয়ে দিলে মেয়ের সুখ কিনে

ফেলে।

এতে বুঝেনা সেই মেয়েদেরকে  নিচে নামিয়ে দেয়।

ছেলেদের বাড়িতে মনে করে মেয়েদের বাপের 

বাড়ির থেকে পাওয়া সব কিছুই ছেলের বাড়ির

অধিকার।


 গর্ব করে বলে অমুকের বাড়িতে এতটা, এতগুলো

 দিয়েছে!আর মেয়েদের কথা বলি, খুবই বুক ফুলিয়ে

 বলে আমার বাপের বাড়ি থেকে এত এত দিয়েছে।কি গর্ব করে তখন ভাবি কিরে ভাই শ্বশুর বাড়ি কি ফকির নাকি আরেক জনের থেকে জিনিস খোঁজে খেতে হচ্ছে?আবার নিজেতো খাচ্ছে আত্বীয় স্বজন কেও খাওয়াচ্ছেন

!





? কি আনন্দ নাকে মুখে হাসির রেখা কি চমৎকার!

অপর দিকে বাপের বাড়িতে গিয়ে শ্বশুর বাড়ির মানুষ

 গুলো কে গালি দেয়।তখন ভাবি ভাই এত লুকোচুরির দরকার কি?


 

বাবা মা মেয়ে জন্ম দিয়ে কি পাপ করেছে? আর


 তখনই সেই মেয়ের হিতাহিত জ্ঞানের কথা চিন্তা করি।


মেয়ে গুলো নিজেদেরকে কতটা সংস্থার পাত্রী বানিয়ে

 ফেলে। 

আবার ছেলের বাড়ির মানুষ গুলো নিজের

 বাড়ির মেয়ের বেলায় কত কি বলে! 

অন্যের বাড়ির মেয়ের বেলায় তার উল্টো!আসুন আমরা এই কলুষিত সমাজের রীতি নীতি গুলোকে না বলি একতা বদ্ধ হইয়ে।এতদিনের নিয়ম সহজে পালটানো কঠিন জানি!তবে আমরা জানি সমাজ পরিবর্তন শীল। পরিবর্তন এর ধারায় আস্তে আস্তে পরিবর্তন করা সম্ভব







 

ভুল হলে হ্মমার দৃষ্টিতে দেখবেন।আর কমেন্ট করে বলবেন আমার ভুল।যেন আমি আরও লিখার অনুপ্রেরণা পায়।আসসালামু আলাইকুম 



  

Comments

Popular posts from this blog

ভারি বৃষ্টিতে দুর্ভিসহ চট্টগ্রাম এর জন জীবন