কথা ভালোবাসার ইংগিত
ভালোবাসার মানে?
ভালোবাসার ডেফিনেশন প্রত্যেকটা মানুষের কাছে আলাদা হতে পারে, কিন্তু তার মানে এই নয় ভালোবাসলে নিয়ম করে কথা বলার প্রয়োজন নেই, দেখা করার প্রয়োজন নেই কিংবা মানুষটাকে সময় দেয়ার প্রয়োজন নেই। এমন মনে করে থাকলে আপনি একজন মানুষ হিসেবে অন্য একজন মানুষকে ঠকাবেন।
সম্পর্ক আর ভালোবাসা পার্থক্য কি
সম্পর্ক এবং ভালোবাসা, দুটোর মধ্যে তফাত অনেক। আপনি কারো সাথে সম্পর্কে আছেন বলেই যে তাকে ভালোবাসেন, এমন নয়। সম্পর্কে ভালোবাসা তৈরি হয় কথার মাধ্যমে। আর সম্পর্কে থাকা মানুষটাকে যদি শুনতে না চান, তাকে বলতে না চান, তবে তাকে আর ভালোবাসেন কই?যদি মনে করেন ৩ বেলা খাওয়ার দায়িত্ব আর ভরনপোষণ মানে ভালো বাসা আপনি ভুলের মধ্যে আছেন। যদি এমনটা ভেবে থাকেন, তাহলে দেখেন কাজের লোক,,এতিম, অনাথ এদেরও কেউনা কেউ ভরণপোষণের দায়িত্ব নেয়।তাইবলে তারা ভালোবাসার মানুষ হতে পারে না।তারা কেবল সম্পর্কের মানুষ।
মানুষ সহজাত প্রবৃত্তির
কোনো মানুষই বোবার মতো হয়ে থাকতে পারে না, থাকতে চায় না। আর যদি আপনি সম্পর্কের মানুষটার সাথে কথা না বলে দিনের পর দিন নির্বিঘ্নে থাকতে পারেন, তবে নিশ্চিত ভাবে সে ছাড়াও আপনার কথা শোনার বা বলার মতো অপশন আছে। আর নয়তো আপনি তার প্রতি পুরোপুরি ভাবে মনোযোগ এবং আগ্রহ–দু’টোই হারিয়ে বসে আছেন! কারণ দুজনের যেকোনো একজন ঠিকই অন্যদিকে মনোযোগ দিয়েছে। যা একদিকে সময় দেওয়ার মত সেই মানসিকতা তার নেই।
একপহ্মের অবহেলা
পৃথিবীতে কথা জমিয়ে রাখার চাইতে যন্ত্রণা আর কিছুতে নেই! পাশে হাজার হাজার মানুষ থাকতে পারে, তবে মনোযোগ দিয়ে কথা শোনার মতো মানুষ বড্ড দুর্লভ পৃথিবীতে! মানুষ সম্পর্কে জড়ায় কথা বলতে, কথা বলতে বলতেই মূলত সম্পর্ক গড়ে ওঠে।
যে সম্পকের মানেই বুঝেনা তার কাছে সময় আশা করা কথা বলা মনে হবে শুধু আধিক্যেতা ছাড়া আর কিছুই না।
ভালোবাসার ধরন
প্রত্যেকটা মানুষের ভালোবাসার ধরণ আলাদা হতে পারে। কিন্তু প্রত্যেকটা মানুষের তার ভালোবাসার মানুষের কথা শোনার, তার সাথে কথা বলার আগ্রহ খুব বেশি থাকে। যাকে ভালোবাসেন, তার কথা না শুনে, তার সাথে কথা না বলে অনায়াসে দিন-রাত পার করে তাকেই যতই ভালোবাসার উপমা দেখান না কেন, তার মনে সন্দেহ থেকেই যায়।
যতই তুমি দেখাও নিজেকে সাধু।তুমি আসলে ঠকাচ্ছো আর নিজে ঠকছ।
শারিরীক সম্পর্কই কি সংগি
যারা সম্পর্কের মানুষটাকে নিয়ম করে সময় দেয় না, তার কথা শোনে না কিংবা সে নিজেও কথা বলে না, তারা যতই ভালোবাসা দেখাক, তাদের ভালোবাসা নিয়ে যথেষ্ট সন্দেহ থেকে যায়। মানুষ বলতে চায়, একাধারে শুনতেও চায়। যদি তাই না হতো, তবে পৃথিবীতে মানুষের সঙ্গীর কোনো প্রয়োজন থাকতো না।
কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত
ধন্যবাদ
আমি
রিনা আক্তার
Comments
Post a Comment